খুলনায় এনা কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় টিকিট বিক্রেতা উদ্ধার

Advertisement
Advertisement

খুলনার দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ের এনা কাউন্টারের টিকিট বিক্রেতা ইমন মালকে (২১) গলাকাটা অবস্থায় জীবিত উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউন্টারের বাথরুম থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি নতুন ব্লেড উদ্ধার করা হয়েছে।

ইমন মাল দিঘলিয়া উপজেলার সাজু মালের ছেলে এবং দৌলতপুর কলেজের শিক্ষার্থী। স্থানীয়রা জানিয়েছে, মাগরিবের নামাজের পরপরই কাউন্টারে ইমনকে গলাকাটা অবস্থায় দেখে তারা পুলিশে খবর দেয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ইমনের দুই হাতেও ক্ষতের দাগ রয়েছে।

ইমনের বাবা সাজু মাল জানান, ইমন বিএল কলেজের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি কাজ খোঁজার পর গত শনিবারই তিনি এনা পরিবহনের টিকিট বিক্রেতা হিসেবে নিয়োগ পান। ঘটনার দিন দুপুর ৩টার দিকে তিনি কাউন্টারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ফোনের মাধ্যমে ছেলের অসুস্থতার খবর পান তিনি।

দৌলতপুর থানার ওসি মো. মোরাদুল ইসলাম বলেন, উদ্ধার করা নতুন ব্লেডটিতে রক্ত মাখা ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই সময়ে বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে কেউ যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, ইমন নিজেই এ কাজ করেছেন। তবে এর কারণ জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad