খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত

খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার খিলগাঁও মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেট কার ধাক্কায় শাহিন (৪৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই প্রাইভেট কারসহ চালককে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে মেরাদিয়া বাজার সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে যাচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় দ্রুত গতির একটি প্রাইভেট কার পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হয় চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, প্রাইভেট কার চালককে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।

নিহতের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামে। বাবার নাম মো. আলাউদ্দিন। থাকতেন মেরাদিয়া পোড়াবাড়িতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad