খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।

যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলির সঙ্গে যোগ তার চিকিৎসায় যোগ দিয়েছেন চীন থেকে আসা চার বিশেষজ্ঞ চিকিৎসক। চীনের এই চার চিকিৎসক হলেন কাই জিয়ানফাং, ইউয়ান জিন, মিজ ঝাং ইউহুই ও মিজ মেং হং।

তবে এই চিকিৎসকের পর্যবেক্ষণ সম্পর্কে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানানোর কথা রয়েছে।

আরও পড়ুন

বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটা কিছুটা উন্নতির দিকে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত।

এর আগে বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad