খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের লোগো | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের বড়কোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) পানছড়ির মরাটিলা এলাকার মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

ইউপিডিএফের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের ১৫ থেকে ২০ জনের সশস্ত্র সদস্য বড়কোনা এলাকায় ওত পেতে ছিল। সাংগঠনিক কাজে যাওয়ার পথে আপন ত্রিপুরা তাদের সামনে পড়লে খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করা হয়।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা এ ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক উল্লেখ করে হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad