খাগড়াছড়ির লোকালয়ে লজ্জাবতী বানর

খাগড়াছড়ির লোকালয়ে লজ্জাবতী বানর
বন বিভাগের সদস্যদের হাতে উদ্ধার হওয়া লজ্জাবতী বানর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খাগড়াছড়ির লোকালয়ে এক লজ্জাবতী বানরের দেখা মিলেছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়া গ্রামের আপার পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বটগাছে বানরটিকে দেখতে পায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিনয় চাকমা।

তিনি বানরটিকে উদ্ধার করে খাগড়াছড়ি বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা এসে বানরটি নিয়ে যায়।

বিনয় চাকমা জানান, তিনি সকালে হাঁটতে গিয়ে স্কুলের মাঠের বটগাছে লজ্জাবতী বানর দেখতে পান। কোনও মানুষের হাতে বা কুকুড় কামড়ে তাকে মেরে ফেলতে পারে আশঙ্কায় তিনি বন বিভাগকে খবর দেন।

খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, প্রকৃতি ও বন্যপ্রাণী পরস্পর ওতোপ্রতোভাবে জড়িত। যেখানে গাছপালা এবং বন্যপ্রাণী থাকবে, বুঝে নিতে হবে সেখানে পরিবেশ ভালো আছে। খাগড়াছড়িতে অনেক বন্যপ্রাণী আছে।

লজ্জাবতী বানর একটি বিলুপ্তপ্রায় প্রজাতি জানিয়ে তিনি বলেন, ‘বন বিভাগ বানরটিকে উদ্ধার করে এখন পরিচর্যা করছেন। পরবর্তীতে তাকে বনে অবমুক্ত করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad