ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করেছে বিএনপি। তালিকা অনুযায়ী ২৪ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা টাইমস অব বাংলাদেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন এম রশিদুজ্জামান মিল্লাত।
বিদ্যুৎ, জ্বালানি ও খলিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. শরীফুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন শামা ওবায়েদ ইসলাম।
কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন সুলতান সালাউদ্দিন টুকু, ভূমি মন্ত্রণলায়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন ফরহাদ হোসেন আজাদ।
টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের কাঁধে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হচ্ছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব যৌথভাবে পাচ্ছেন হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন মো. আব্দুল বারী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন মীর শাহে আলম।
অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন জুনায়েদ সাকি, একই সঙ্গে পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করবেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন ইশরাক হোসেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন ফারজানা শারমীন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম এবং আইন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ ফরিদুল ইসলাম।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন মো. নুরুল হক নুর।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন ইয়াসের খান চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন এম ইকবাল হোসেইন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন এম এ মুহিত।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন আহম্মদ সোহেল মঞ্জুর, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েল প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।


