কেরানীগঞ্জে ফ্লাইওভারের ওপরে রক্তাক্ত যুবক, হাসপাতালে মৃত্যু

কেরানীগঞ্জে ফ্লাইওভারের ওপরে রক্তাক্ত যুবক, হাসপাতালে মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে ‍উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর তরিকুল ইসলাম পাপন (২৮) নামে ওই যুবকের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারেন। পাপন বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, তরিকুল থাকতেন শ্যামপুর। তার বাবার নাম শফিকুল ইসলাম মাসুদ।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমন আহমেদ ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন পথচারী জানান, রাতে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর ওই ব্যক্তিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তিনি ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারেন।

​ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad