ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ভবনটির নাম জমেলা টাওয়ার। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তারা প্রথমে ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পায়। আট মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা ৫টা ৪৫মিনিটে কাজ শুরু হয়। পরে কেরানীগঞ্জ, সদরঘাট এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দেয়।
জানা গেছে, ১২ তলা ভবনটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত। এর ফলে ভারী ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে, তাতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।


