প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিশেষ করে কৃষি, বনায়ন ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আলোচনায় আধুনিক কৃষি প্রযুক্তির বিনিময়, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচি অগ্রাধিকার পায়।
এসব খাতে চীনের আরও সক্রিয় এবং প্রযুক্তিগত সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নযাত্রায় বিভিন্ন খাতে চীনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন।
বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং এবং সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং।


