কুয়াশায় পথ ভুলে চরে আটকা লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

কুয়াশায় পথ ভুলে চরে আটকা লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার
পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঘন কুয়াশায় পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ।

শুক্রবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের উদ্ধার করা হয়।

রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে এমএল মিজানুর নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দিক ভুল করে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় পদ্মা নদীর চরে লঞ্চটি আটকে যায়।

পরে রাত সোয়া ৮টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে দৌলতদিয়া নৌ পুলিশের একটি দল তাদের উদ্ধার করতে যায়। ঘন কুয়াশার মধ্যে কৃত্রিম আলোর সহায়তায় রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারে করে যাত্রীদের উদ্ধার করে।

পরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় কোনো যাত্রী আহত কিংবা কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের নিরাপত্তায় দৌলতদিয়া নৌ পুলিশ মাইকিং করে সতর্কতা জারি করেছে। ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটি জোরদার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad