কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী ও অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ আদেশ জারি করেছে।
আদেশে সই করেছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ২৯ অক্টোবর কুমিল্লা জেলার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান মো. মনির হোসেন পাটোয়ারী ও সাইদুল ইসলাম।
কুমিল্লায় ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলার আসামি ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানের পক্ষে সম্প্রতি তারা আইনি কার্যক্রমে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান কারাগারে


