খুলনার রূপসা উপজেলার দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় জয় ঢালি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন দেখা যায়। গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর মুঠোফোনে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ করছি। অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।


