কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২
কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার হওয়া ১২ জন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লা নগরীতে ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিলের পর আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তারা নগরীর ঈদগাহ মাঠের কাছে ‘জয় বাংলা’ স্লোগানে ৩০ থেকে ৪০ সেকেন্ডের ওই ঝটিকা মিছিল করে। পরে ১২ জনকে গ্রেপ্তার করে এদিন বিকালেই কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাইনি। পরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছি।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার আকরাম হাসান রকি (২৮), মো: সাগর (২৪), মো: মহিউদ্দিন সুমন (৩২), মুহাম্মাদ রাসেল হাসান (৩০), মো: ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মুহাম্মাদ মোবারক হাসান রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।

পুলিশ জানায়, জুলাই আন্দোলন ঘিরে করা মামলায় জড়িত পলাতক ছাত্রলীগ-যুবলীগের ১২ জন নেতাকর্মী শুক্রবার সকালে দুইটি সিএনজি অটোরিকশায় করে গোপনে নগরীর ঈদগাহ মাঠের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড গলি ও পার্কের সামনে আসে।

এসময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল করে। সেই মিছিলের ভিডিও অনলাইনে আপলোড করে এবং অটোরিকশায় করে পালিয়ে যায়। পরে মিছিল সংশ্লিষ্ট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad