কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
প্রতীকী ছবি, ইউকি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় তিন স্কুলছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া ও মিঠামইনে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে বেলা ১২টা ৩০ মিনিটের দিকে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতের শিকার হয় তিন ছাত্রী—ফারিয়া জান্নাত ইরিনা, আদ্রিতা ইসলাম প্রিয়া ও হিমা আক্তার বর্ষা। তারা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় ফকিরবাড়ির বাসিন্দা। এ দিন বেলা ১টায় তাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল।

বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিনুল হক জানান, ইরিনা, প্রিয়া ও বর্ষা স্কুলে আসার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে বর্ষার মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের দাফনের জন্য সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া একই সময়ে মিঠামইন উপজেলার চমকপুর গ্রামে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষক কটু মিয়া (৪০)। তিনি মৃত আব্দুল মোতালিবের ছেলে। মিঠামইন থানার ওসি শফিউল আলম জানান, বজ্রপাতের সময় ঘটনাস্থলেই কটু মিয়ার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad