কানাডার ক্যালগেরিতে ১৮ এপ্রিল ‘বৈশাখী মেলা’

কানাডার ক্যালগেরিতে ১৮ এপ্রিল ‘বৈশাখী মেলা’
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কানাডার ক্যালগেরিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আগামী ১৮ এপ্রিল ক্যালগেরির ডেরা ব্যাংকুয়েট হলে ‘বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে এই বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই আয়োজন উপলক্ষে সম্প্রতি ক্যালগেরির ‘বাংলাদেশ সেন্টারে’ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা। সম্মেলনে দিনব্যাপী অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন সহসভাপতি আনোয়ারুল করিম হিরু এবং আলমগীর দারাইন, সাবেক সভাপতি আব্দুল্লাহ রফিক এবং উপদেষ্টা জাকির হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সেলিম রেজা, সংগঠনের সদস্য নীলাঞ্জনা রায়, সুবর্ণা খন্দকার, সুলতান তাইপুর, রেহানা পারভীন এবং মো. হাকিম। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘চ্যানেল আই’ ও ‘প্রবাস বাংলা ভয়েস’।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ারুল করিম হিরু। তিনি জানান, এবারের বৈশাখী মেলার অন্যতম প্রধান আকর্ষণ থাকবে শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতেই এই বিশেষ আয়োজন।

আয়োজকরা জানান, দিনব্যাপী এই উৎসবে থাকবে লোকজ মেলা, আড্ডা এবং বাঙালির ঐতিহ্যবাহী নানা আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ‘ফিডব্যাক’-এর জনপ্রিয় শিল্পী মাকসুদুল হক (মাকসুদ)। তিনি আশি ও নব্বই দশকের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি স্থানীয় তরুণ শিল্পীরা সমসাময়িক গান পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, প্রবাস জীবনে কর্মব্যস্ততার মাঝে এই আয়োজন বাঙালি কমিউনিটির মিলনমেলায় পরিণত হবে এবং সবাইকে নির্মল আনন্দ দেবে। অনুষ্ঠানে আলবার্টা সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও নিশ্চিত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad