কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনলাইন শোকবই খোলা হয়েছে।
অনলাইন শোকবইতে স্বাক্ষর করতে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছে অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন।
এক বিবৃতিতে হাইকমিশন জানিয়েছে, শোকবার্তাগুলো হাইকমিশনের অফিসিয়াল নথিতে সংরক্ষণ করা হবে। আগামী বছরের ২ জানুয়ারির মধ্যে অনলাইন শোকবইয়ে স্বাক্ষর করতে হবে।


