কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন । ছবি: বায়েজীদ আকতার
Advertisement
Advertisement

লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি সাত মাসের অধিক সময় ধরে অসুস্থ, এর মধ্যে ছয় মাস তিনি লন্ডনে। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা এ নায়ক ব্রেন টিউমারে আক্রান্ত। এটি মস্তিষ্কের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে থাকায় অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তিনি একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

বুধবার (২৬ নভেম্বর) ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ অভিনেতার শরীরের সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারেন। আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিল। সেটি কেটে গেছে। টিউমারের অনেকটা অংশও ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

লিটন এরশাদ বলেন, এ মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। শেষ হলে চিকিৎসকরা আরও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে চিকিৎসা কেমন হয়েছে, শরীর কোন অবস্থায় রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে দেশে ফেরার বলে জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad