কক্সবাজারে মাছ বোঝাই পিকআপে ইয়াবা পাচারের সময় আটক ২

কক্সবাজারে মাছ বোঝাই পিকআপে ইয়াবা পাচারের সময় আটক ২
Advertisement
Advertisement

কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই পিকআপ ভ্যানে করে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) শীলখালী চেকপোস্টে দায়িত্বরতরা মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে মাছের ড্রামের ভেতর স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকানো ইয়াবাগুলো উদ্ধার করে।

এসময় মো. ফিরোজ (৩৫) ও মো. ফয়সাল (২০) নামের ২ জনকে আটক করা হয়। পাচারের কাজে ব্যবহৃত মাছ বোঝাই মিনি পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বিজিবি জানায়, এসব ইয়াবা টেকনাফ লামা বাজার থেকে সংগ্রহ করে ঢাকায় যাত্রাবাড়ীতে ডেলিভারি করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

টেকনাফ মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad