ঘরের ভেতরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ, স্ত্রী পলাতক

ঘরের ভেতরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ, স্ত্রী পলাতক
Advertisement
Advertisement

কক্সবাজারের রামুতে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় তার স্ত্রী পলাতক রয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২২)। তিনি উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস ধরে বাদল তার স্ত্রী তাহেরা বেগম আঁখিকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। বুধবার দুপুরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা দরজা খুলে ভেতরে প্রবেশ করে তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি রামু থানা পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে আনুমানিক তিন দিন আগে বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি দুই সন্তানকে নিয়ে পলাতক রয়েছেন। তার বাড়ি খুনিয়াপালং ইউনিয়নের থোয়্যাংগাকাটা এলাকায়।

স্থানীয়দের দেওয়া তথ্যে জানা গেছে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর