এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি
আতিক মুজাহিদ (ডানে) ও আব্দুল্লাহ আল আমিন (বামে)। কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদ (পলিটিকাল কাউন্সিল-পিসি) সদস্য হয়েছেন দলের দুই সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও আতিক মুজাহিদ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ এবং দলের যুগ্ম সদস্য সচিব ও নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হলো।

উল্লেখ্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন দলের শৃঙ্খলা কমিটির প্রধানের দায়িত্বেও রয়েছেন।

নতুন দুজন যুক্ত হওয়ায় এনসিপির পিসি সদস্য সংখ্যা ১২ জনে দাঁড়ালো। তারা হলেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক ((দক্ষিণান্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ ও যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad