পুলিশ পরিদর্শক নিরস্ত্র পদে কর্মরত ৩৯ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র জমা দেবেন।
এ আদেশ জনস্বার্থে জারিকৃত এবং অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
পদোন্নতিপ্রাপ্ত ৩৯ এএসপির তালিকা দেখুন: এএসপি পদোন্নতিপ্রাপ্তদের তালিকা

