মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ২২৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ২২৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল
ফাইল ছবি
Advertisement
Advertisement

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় এবার পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর সারা দেশে এ বছর শতভাগ ফেল করা ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেই রয়েছে ২২৬টি প্রতিষ্ঠান।

এবার দেশের ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। ৬ হাজার ১৭৬ জন জিপিএ-৫ পেয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এ ছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাশ করেনি।

আরও পড়ুন

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নেয়।

সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad