উৎপাদিত চিনি মজুত থাকলে আমদানি নয়: শিল্প উপদেষ্টা

উৎপাদিত চিনি মজুত থাকলে আমদানি নয়: শিল্প উপদেষ্টা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান | ফাইল ছবি
Advertisement
Advertisement

দেশে উৎপাদিত চিনি পর্যাপ্ত মজুত থাকলে কোনো চিনি আমদানি করা হবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার বিকালে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ৮৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিল্প উপদেষ্টা বলেন, দেশের চিনিকলগুলোকে টেকসই ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের আখ উদ্ভাবন, আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগ, পণ্য বহুমুখীকরণ এবং কার্যকর সুশাসন প্রতিষ্ঠা জরুরি।

তিনি জানান, এসব উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে রাষ্ট্রায়ত্ত চিনিশিল্প আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

আরও পড়ুন

কেরু অ্যান্ড কোম্পানির গুরুত্ব তুলে ধরে শিল্প উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিতে এ প্রতিষ্ঠানের অবদান অনেক বড়। চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ বিভিন্ন পণ্যের উৎপাদনের মাধ্যমে এটি বহুদিন ধরে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক কেরুর উৎপাদন বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে আখ চাষি, শ্রমিক ও কর্মকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানান।

এ বছর (২০২৫–২০২৬) মাড়াই মৌসুমে মিলটি ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ আখ চাষিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রশিদুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ মিল কর্মকর্তা, আখ চাষি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad