উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ: ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ: ১৫৯ জনের বিরুদ্ধে মামলা
জাফলংয়ে শনিবার দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, এরমধ্যে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান মামলার প্রধান আসামি। এছাড়া মামলায় সাত জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতানামা আসামি করা হয়েছে। রোববার রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক ওবায়দুল্লাহ বাদি হয়ে মামলাটি করেছেন।

শনিবার অভিযুক্ত জাহিদ খান ও আজিরের নেতৃত্বে জাফলংয়ে বিক্ষোভ হয়। এতে বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহরের গতিরোধ করা হয়। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর এ মামলা দায়ের করে পুলিশ।

পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তে কিছুটা সময় লেগেছে। ইতোমধ্যে পুলিশ অভিযানে নেমেছে বলেও জানান তিনি।’

আরও পড়ুন

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও অবরোধ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, ‘সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে মামলার প্রধান আসামি করা হয়েছে, দ্বিতীয় আসামি হিসেবে রয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও আজির উদ্দিন।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad