উত্তরায় জাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উত্তরায় জাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিহত শিক্ষার্থী শাওন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে আনুমানিক সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

একই বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত মাহমুদ শাওন কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্ট দিয়েছিলেন। গত রাত আনুমানিক ৩টার দিকে তার আত্মহত্যার খবর জানা যায়।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad