ঈশ্বরদীতে ভ্যানচাপায় নিহত ৩

ঈশ্বরদীতে ভ্যানচাপায় নিহত ৩
প্রতীকী ছবি, পিক্সবে
Advertisement
Advertisement

 

পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, বুধবার  সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুন্নার মোড়ের তেল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৩০) ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে আনিছুর রহমান।

আরও পড়ুন

হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজের বাড়ি নাটোরে ফিরছিলেন মফিজুল ইসলাম। মাঝপথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কেনার উদ্দেশ্যে দাঁড়ালে পেছন থেকে আসা কাভার্ড ভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী-কন্যাসহ লিচু বিক্রেতাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর নূর জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad