ঈদে ভাড়া বাড়ানোর অভিযোগ মিথ্যা: মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ

ঈদে ভাড়া বাড়ানোর অভিযোগ মিথ্যা: মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ
Advertisement
Advertisement

ঈদকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

শুক্রবার সংগঠনটি এক প্রেস ব্রিফিংয়ে জানায়, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তারা ভাড়ামুক্ত, চাঁদামুক্ত এবং অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, মহাসচিব মো. সাইফুল আলম, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জিআর শহীদ, সাধারণ সম্পাদক মো. হানিফ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুধু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, একটি মহল ‘যাত্রী কল্যাণ সমিতি’র নামে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা দাবি করে, জনৈক মোজাম্মেল হক যে তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক।

আরও পড়ুন

নেতারা আরও বলেন, অতীতেও সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন সময় ভিত্তিহীন বক্তব্য দিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে উত্থাপিত অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

পরিশেষে, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর