ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
বাংলাদেশ রেলওয়ে। ফাইল ছবি, উইকি
Advertisement
Advertisement

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনে বিক্রি হয় ১৩ মার্চের টিকিট। পর্যায়ক্রমে বাকি দিনগুলোর টিকিট দেওয়া হবে। অগ্রিম টিকিট বিক্রি চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।

যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার সকাল থেকে দেশের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে ৩ মার্চ, ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকিট এবং ১৫ মার্চে মিলবে ৫ মার্চের টিকিট। একইভাবে ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ অনলাইনে অবমুক্ত করা হবে।

একইভাবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ২৩ থেকে ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে।

একজন যাত্রী সর্বোচ্চ একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কাটতে পারবেন। একটি লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে এবং কেনা টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad