আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও যানজট নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এসব এলাকা হচ্ছে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা।
ঈদের সাত দিন আগে বুধবার থেকে ঈদ পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা এ দায়িত্ব পালন করবেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিজিবির সদস্যরা গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা দেবে।


