আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনারের (এসি) তত্ত্বাবধানে এবং গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


