ইসিতে আপিল আবেদনের শুনানি শুরু আজ

ইসিতে আপিল আবেদনের শুনানি শুরু আজ
Advertisement
Advertisement

নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে রিটার্নিং অফিসারের দেওয়া আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হচ্ছে আজ।

শনিবার ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

ইসি’র পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হবে। চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

বাসস জানিয়েছে, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১১ জানুয়ারি রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

পরবর্তী আপিল শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে।

গত ৪ জানুয়ারি মনোনয়নপত বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad