ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রুনা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রুনা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
নিহত আসমা সাদিয়া রুনা ও প্রধান আসামি ফজলুর রহমান | ফাইল ছবি
Advertisement
Advertisement

নিজ বিভাগের এক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান আসামি ফজলুর রহমান বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে পুলিশি পাহারায় রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর হত্যার দায় স্বীকার করে তাদের কাছে লিখিত জবানবন্দি দিয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

আরও পড়ুন

তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন টাইমসকে বলেন, ‘যেহেতু হত্যা মামলা হয়েছে, পুলিশ নিয়ম অনুযায়ী তদন্ত শুরু করেছে এবং আপাতত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার দুজন আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষকের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য তিন আসামি হলেন সাবেক কর্মচারী উপরেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর