ইমাম, পুরোহিত ও গির্জার যাজকদের সম্মানী কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইমাম, পুরোহিত ও গির্জার যাজকদের সম্মানী কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীলদের জন্য প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী দেওয়ার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি : ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

দেশের ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এর সূচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে একটি পাইলট প্রকল্পের আওতায় ৪ হাজার ৯০৮টি মসজিদ এবং ১ হাজার ৫৩০টি অন্যান্য ধর্মীয় উপাসনালয় (মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহার) এই সম্মানীর আওতায় আসবে।

প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা।

আরও পড়ুন

সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয়গুলোতে মাসিক সম্মানী হবে ৮ হাজার টাকা। প্রতিটি মন্দিরের পুরোহিত পাবেন ৫ হাজার ও সেবায়েত ৩ হাজার টাকা। বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ৫ হাজার টাকা, উপাধ্যক্ষ ৩ টাকা টাকা। গির্জার যাজক পাবেন ৫ হাজার টাকা, সহকারী যাজক ৩ হাজার টাকা।

অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ধর্মীয় উৎসবের সময় বিশেষ বোনাস দেওয়ার ব্যবস্থাও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সহ মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad