ইভ্যালির রাসেল ও নাসরিন দম্পতি ফের গ্রেপ্তার

ইভ্যালির রাসেল ও নাসরিন দম্পতি ফের গ্রেপ্তার
Advertisement
Advertisement

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

তাদের দুই জনের বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৯১টি ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে বলে এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবি ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, মোহাম্মদ রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় সর্বমোট ২৬৩টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৮৩টি সাজা পরোয়ানা এবং ১৮০টি সিআর পরোয়ানা। অন্যদিকে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে তিন থানায় সর্বমোট ১২৮টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৩০টি সাজা পরোয়ানা এবং ৯৮টি সিআর পরোয়ানা রয়েছে।

দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবশেষ সোমবার প্রতারণা মামলায় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে ১৫ মাস করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে সোমবার মধ্যরাতে ডিবির একটি দল ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad