আদালতে সাভারের সেই সিরিয়াল কিলারের জবানবন্দি

আদালতে সাভারের সেই সিরিয়াল কিলারের জবানবন্দি
সেনাবাহিনীর পোশাক গায়ে ‘সম্রাট’। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাভারের আলোচিত সেই সিরিয়াল কিলার মশিউর রহমান খান ওরফে সম্রাট। সোমবার রাতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

মঙ্গলবার সকালে সাভার জিআরও শাখার পুলিশ পরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার রাতে আসামিকে আদালতে হাজির করে সাভার থানা পুলিশ। এরপর তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেয়’।

সিজিএম কোর্ট ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, আসামি সম্রাট এদিন সন্ধ্যা থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত দীর্ঘ জবানবন্দিতে মোট ছয়টি খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

আরও পড়ুন

এর আগে রবিবার বিকালে থানার সামনে থেকে সম্রাটকে আটক করে সাভার থানা পুলিশ। পরে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক কিশোরীসহ দুজনের পোড়া লাশ উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে সাভারে একের পর এক রহস্যজনক হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েক মাসে সাভার মডেল থানা ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় সিরিয়াল কিলার সম্রাট জড়িত বলে দাবি করছে পুলিশ।

সাভার থানা পুলিশ জানিয়েছে, ভবঘুরে প্রকৃতির সম্রাট গত কয়েক বছর ধরে মূলত সাভার মডেল থানার সামনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিসের আশপাশ, পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও পাকিজার মোড়ে ঘোরাফেরা এবং রাত্রি যাপন করত।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘গত চার থেকে সাত মাসে সাভার পৌর কমিউনিটি সেন্টার ও আশপাশের এলাকায় সংঘটিত ছয়টি খুনই সম্রাট করেছে বলে তিনি আমাদের কাছে স্বীকার করেছে। প্রতিটি হত্যাকাণ্ড একই এলাকায় এবং একই ধরনের কৌশলে সংঘটিত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad