ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ

ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ
ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে নামেন একদল শিক্ষার্থী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের একাংশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে এই বিক্ষোভ শুরু হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন সন্ধ্যার পর কলেজ গেটের সামনে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রঙ দিয়ে মুছে ফেলার ঘটনা ঘটে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনটি ধীরে ধীরে বড় হয়ে কলেজের বিভিন্ন গেটের সামনে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিক্ষোভকারীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রম বন্ধের দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দেন।

আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন এবং গেটে টাঙানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা চালান।

তাদের অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad