ইএসএসএবি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ইএসএসএবি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি)-এর ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএসএসএবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেবেক ট্রেডিং সার্ভিসেসের স্বত্বাধিকারী মো. দিদারুল ইসলাম এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন রেড অফিস সাপ্লাইস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম উদ্দিন মাহমুদ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিয়ান্ত-টেক ইন্টারন্যাশনালের পরিচালক মো. রফিকুল ইসলাম এবং ইন্টিগ্রেটেড টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের সিইও মো. রেজাউর রহমান।

যুগ্ম মহাসচিব হয়েছেন গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নেটওয়ার্কড এলিমেন্টস অব সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশেক কামাল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বোস্টন ইরেকশন অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের সিইও মো. হাবিবুর রহমান, গার্ড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশিদুজ্জামান, স্টুডিও ইনোভেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, রিলায়েন্ট এনার্জি অ্যান্ড সেফটি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামিউল ইসলাম চৌধুরী এবং এসডিএস গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাফির হোসেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইএসএসএবি একটি অলাভজনক বাণিজ্য সংগঠন। জীবন ও সম্পদের নিরাপত্তা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং সমন্বিত নিরাপত্তা শিল্পের প্রযুক্তিগত ও পেশাগত উন্নয়ন, প্রতিনিধিত্ব, প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে সংগঠনটি কাজ করে আসছে। বর্তমানে এটি দেশের অন্যতম বৃহৎ পেশাভিত্তিক বাণিজ্য সংগঠনে পরিণত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad