ইউল্যাবে সম্পন্ন হলো এআই কর্মশালা

ইউল্যাবে সম্পন্ন হলো এআই কর্মশালা
ইউল্যাবে সম্পন্ন হলো এআই কর্মশালা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত এআই চালিত ওয়েব অ্যাপ তৈরির কর্মশালা ‘ক্রিয়েটিভিটি মিটস এআই’ শেষ হয়েছে।

শুক্রবার ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের উদ্যোগে এবং সিঙ্গাপুর ও হংকংভিত্তিক এআই প্ল্যাটফর্ম ফেইহ্যাং টেকের সাহায্যে কর্মশালাটি আয়োজন করা হয়। এই কর্মশালায় ২০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মশালায় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে হাতে-কলমে শেখার সুযোগ পান। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্ভাবনা, ভবিষ্যৎ কর্মজগতে এর প্রভাব এবং বাস্তব জীবনের সমস্যার সমাধানে এআই-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যবহার নিয়েও আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এ কর্মশালা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর চিন্তা, উদ্ভাবনী দক্ষতা এবং বৈশ্বিক সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সামাজিক সমস্যা, উৎপাদনশীলতা বৃদ্ধি ও সৃজনশীল চিন্তাকে কেন্দ্র করে নিজ নিজ এআই চালিত ওয়েব অ্যাপ তৈরি ও উপস্থাপন করেন।

কর্মশালায় ফেইহ্যাং টেকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নোত্তর ও বুদ্ধিবৃত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম আর. হেনিলো। এছাড়া জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান শাহানাজ হুসনে জাহানের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad