ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ
খন্দকার এম. তালহা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটাভুটিতে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপানের প্রার্থী পান ২৭ ভোট।

শুরুতে বাংলাদেশ, জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়া; এই চারটি দেশ সভাপতি পদে প্রার্থী দিয়েছিল। তবে, গত সেপ্টেম্বরে ভারত এবং দক্ষিণ কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

এটি বাংলাদেশে জন্য ইউনেস্কোর এই শীর্ষ পদের প্রথম নির্বাচন।

বর্তমানে ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও আইভরি কোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ইউনেস্কো সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনে সভাপতির দায়িত্ব বুঝে নেবেন। চলতি মাসের শেষেই উজবেকিস্তানের সমরখন্দে হবে এই অধিবেশন।

আরও পড়ুন

খন্দকার এম. তালহাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেসকু।

বাংলাদেশকে নির্বাচিত করায় ইউনেস্কোর নির্বাহী বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী।

এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এটি বাংলাদেশের জন্য গর্বের একটি মুহূর্ত।’

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, এই অর্জন বাংলাদেশের জন্য বিরল সম্মানের।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad