ইউনূস-তারেক দেড় ঘণ্টার বৈঠক

ইউনূস-তারেক দেড় ঘণ্টার বৈঠক
লন্ডনে একান্ত বৈঠকের আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন শফিকুল আলম।

নির্বাচনের সময়সূচি নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  জুলাই অভ্যুত্থানের পর এই প্রথমবার দেশের বর্তমান শাসন প্রধান এবং প্রধান বিরোধী দলের শীর্ষ নেতার মধ্যে হতে যাওয়া এ বৈঠকটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান  বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে একটি ভিডিও ক্লিপিংয়ে দেখা যায়, বৈঠকস্থলের হোটেলের গেটে বিপুল সংখ্যক বিএনপির নেতা-কর্মী দলীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি নিয়ে জড়ো হয়েছেন। সেখানে তারেক রহমান এসে পৌঁছালে তারা শ্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

এ বৈঠকের প্রধান দিক হচ্ছে– একদিকে রয়েছে নির্বাচনের সময়সূচি ও প্রকৃতি নিয়ে মতপার্থক্য। অন্যদিকে রয়েছে– সরকার গঠনের প্রক্রিয়া, উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা, এবং বিতর্কিত জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন। ফলে বৈঠকে আলোচনার সম্ভাব্য বিষয়গুলো বেশ বিস্তৃত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad