আ.লীগ ৩ বছর থাকলে বাংলাদেশ থাকত না: বিমানমন্ত্রী

আ.লীগ ৩ বছর থাকলে বাংলাদেশ থাকত না: বিমানমন্ত্রী
জেলা আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগ আর তিন বছর থাকলে বাংলাদেশ থাকত না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই এখন ভেবে দেখেছেন আওয়ামী লীগ যদি আরও তিন বছর থাকত, তাহলে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র থাকত না, সিকিমের মতো অবস্থা হতো দেশের।’

রোববার দুপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রশিদুজ্জামান আরও বলেন, ‘পৃথিবীতে এটা প্রথম নজির যে একটা সরকারের মন্ত্রিপরিষদের সবাই একসঙ্গে পালিয়েছে, তারা আবার ফিরে আসবে এটা সম্ভব নয়; ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে এটা গুজব।

মন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আপস না করার কঠোর নির্দেশ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। দেশকে ভালো করতে চাইলে একজন ভালো নেতৃত্বের প্রয়োজন হয়। আমরা সেই নেতৃত্ব পেয়েছি। এখন সবার সহযোগিতায় একটি সুন্দর দেশ গঠন করতে চাই।’

এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর