আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Advertisement
Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দলের নেতাকর্মী ও এলাকাবাসী।

মোস্তাফিজুর রহমান বিজু তার নিজ বাড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্ততি নিচ্ছিল এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ তাকে আটক করতে যায়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও তার স্বজনরা তাকে ছিনিয়ে নেয়। বেলা সাড়ে ১১ টার দিকে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা অস্বীকার করেছেন থানার ওসি জেল্লাল হোসেন।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি নিচতলায় দলীয় অফিসে বসে ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার পরিকল্পনা ছিল।

এ খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বাধা দেয়। এসময় পুলিশ মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, কালীগঞ্জ থানার একটি টিম সেখানে যাওয়ার খবর পেলে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার মোবাইল ফোন পড়ে যায়। ফোনটি এখন পুলিশের হেফাজতে আছে, পরিবারের কেউ এলে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad