আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে: আসিফ নজরুল

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে: আসিফ নজরুল
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আাইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কি অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এ রকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।’

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন

‘অশান্ত পার্বত্য চট্টগ্রাম’ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

উপদেষ্টা এ দিন দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন,  শংকর মঠ পূজা মণ্ডপ কমিটির সভাপতি কানু লাল সাহা ও সাবেক সাধারণ সম্পাদক তম্ময় তপু প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad