আশুগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আশুগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত শাহ আলম ও জিয়াউল আমিন। ছবি: ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখায়াতি গ্রামের শাহ আলম (৩০) ও একই গ্রামের জিয়াউল আমিন (২৫)। তারা দুইজন বন্ধু এবং প্রবাস ফেরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মোটরসাইকেলে করে সদর উপজেলার চিলোকুট দরবার শরীফে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় ।

ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad