নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, বৃহস্পতিবার রাতে পলাশ থানার পূর্ব পলাশ দড়িহাওলাপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভুক্তভোগী দোকান থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক তুলে নিয়ে যায় প্রতিবেশী মিসাত শেখ ও তার সহযোগী মারুফ। পরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে মিসাত শেখ তাকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গিয়ে অভিযুক্ত মিসাতকে ধরে পুলিশে দেয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা শাহানাজ আক্তার বাদী হয়ে পলাশ থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পুলিশ মূল আসামি মিসাত শেখকে আদালতে প্রেরণ করে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।


