আরসিএএসবিসি-গুড নেইবারস বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক

আরসিএএসবিসি-গুড নেইবারস বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ–বাংলাদেশ সেন্টার (আরসিএএসবিসি) এবং গুড নেইবারস বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার এ সমঝোতা স্মারক সই করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারকে আরসিএএসবিসি-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক সুজিত কুমার দত্ত এবং গুড নেইবারস বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কমিউনিকেশনস অ্যান্ড পার্টনারশিপ টিম ম্যানেজার মোহাম্মদ আল-ইমরান মনজু।

উল্লেখ্য, হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ-বাংলাদেশ সেন্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আওতাধীন একটি গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গবেষণা, জ্ঞানচর্চা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, বিভাগের শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন এবং অদিতি চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক ফারিহা জেসমিন।

আরও পড়ুন

সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, যৌথ গবেষণা, গবেষণার জন্য তথ্য-উপাত্ত বিনিময় এবং বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়নে একযোগে কাজ করবে।

এর পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হবে।

গবেষণা কার্যক্রমের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিনিময় এবং উন্নয়ন ও সামাজিক বিষয়ক গবেষণায় পারস্পরিক সহযোগিতারও সুযোগ সৃষ্টি হবে।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এই সমঝোতা স্মারক একাডেমিয়া ও উন্নয়ন খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে এবং শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad