রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। ঢাকায় কর্মরত রংপুর বিভাগের সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাতেন বিপ্লবের সভাপতিত্ত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন। এ সময় আরডিজেএ অর্থ সম্পাদক কাদের বাবু, সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রূপাসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকারকে সব সময় আন্তরিক হতে হবে। সেই সঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের সত্যগুলো সাধারণ মানুষের সামনে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, আরডিজেএর সাবেক সভাপতি মুফদি আহমেদ, কেরামত উল্লাহ বিপ্লব, মাকসুদার রহমান মাকছুদ, তোফাজ্জল হোসেন, মর্তুজা হায়দার লিটন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মতলু মল্লিক প্রমুখ।


