আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই: সিইসি

আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই: সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘এই নির্বাচনটাকে আমরা যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক। আমরা আয়নার মতো পরিষ্কার করে এই নির্বাচনটা করতে চাই। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।’

‘সুষ্ঠু নির্বাচন করতে আপনাদের পরামর্শ চাই। আমরা মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই। আপনারা মিথ্যা বা ভুল তথ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ বলেও জানান তিনি।

আরও পড়ুন

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছি৷ ভোটার তালিকা হালনাগাদ করেছি। ৪৩ লাখের বেশি ভোটাযোগ্যদের তালিকাভুক্ত করতে পেরেছি। নারী পুরুষের ব্যবধান ৩০ লাখ ছিল। এখন ১৮ লাখে নেমে এসেছে।’

নাসির উদ্দিন জানান, তারা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছেন। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে এবার।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর