‘আমাদেরও কি মরিয়া’ প্রমাণ করতে হবে, আমরা অসুস্থ: দীপু মনি

‘আমাদেরও কি মরিয়া’ প্রমাণ করতে হবে, আমরা অসুস্থ: দীপু মনি
আদালতে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ‘অসুস্থ’ বলে আদালতে জানিয়েছেন। তিনি বলেন, ‘কারাগারে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমাকে হাসপাতালে নেওয়া হবে বলে এখন আদালতে আনা হয়েছে। এখন ১০ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। আমাদের সাবেক মন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুনকে চারবার হাসপাতালে ভর্তি করানোর পর মারা গেছেন। “আমাদেরও কি মরিয়া” প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ!’

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় দীপু মনির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন দীপু মনিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আইনজীবীর সঙ্গে একান্তে কথা বলারও অনুমতি চান দীপু মনি। এ বিষয়ে অনুমতি নেওয়ার জন্য নিয়মিত আদালতে আবেদন করতে বলা হয়।

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘দীপু মনির গলার জোর আওয়াজই প্রমাণ করে যে, তিনি অসুস্থ নন।’

মামলার অভিযোগে জানায়, সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মনির হোসেন। ওইদিন দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির। এ ঘটনায় ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৩৫১ জনের নামোল্লেখসহ ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওই মামলায় ১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর