আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল
১৬ জুলাই ২০২৪, রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। ছবি: তথ্য মন্ত্রণালয়
Advertisement
Advertisement

সাক্ষী না আসায় জুলাই আন্দোলনের সময়ে প্রাণ হারানো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

এ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩০ আসামির বিরুদ্ধে ৬ আগস্ট অভিযোগ গঠনের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের দেওয়া আদেশের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এর আগে, ৩০ জুন আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি ও প্রক্টরসহ ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২)। এরপর ৩০ জুলাই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় অভিযোগ গঠনের আবেদন করেন। ওই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নেয়।

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। পরে তার মৃত্যু হয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

এই হত্যাকাণ্ডের পরই আরও বেগবান হয় আন্দোলন। যা রূপ নেয় গণঅভ্যুত্থানে। আন্দোলনের চাপে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad